ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাছের সঙ্গে হাত-পা ঝুলিয়ে যুবককে নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

কুমিল্লার মেঘনায় নলকূপ চুরির অভিযোগে রাসেল (২৭) নামের এক যুবককে গাছের সঙ্গে হাত-পা ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে শাহ আলম নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এক মিনিটের ৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামের মনির হোসেন মৃধার বাড়িতে নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনে শিকার রাসেল পার্শ্ববর্তী হোমনা উপজেলার বাবরকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন বড়কান্দা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে নলকূপের মাথা চুরি হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মনির হোসেন মৃধার বাড়িতে একটি নলকূপের ওপরের অংশ চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রাসেলকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নলকূপের মাথাটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কয়েকজনসহ রাসেলকে রশি দিয়ে হাত-পা বেঁধে একটি গাছের সঙ্গে ঝোলানো হয়। এক পর্যায়ে শাহ আলম মেম্বার একটি লাঠি দিয়ে তাকে ব্যাপক মারধর করেন। এ ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিট ৮ সেকেন্ডের নির্যাতনের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেঘনা থানা পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য শাহ আলমকে একাধিকবার ফোন করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বড়কান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন রিপন জাগো নিউজকে বলেন, নলকূপ চুরি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয়রা আটক করেছে শুনেছি। তবে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করা ঠিক হয়নি। দেশের প্রচলিত আইনে এর বিচার হতে পারতো।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, বড়কান্দা গ্রামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে নির্যাতনের একটি ভিডিও ফুটেজ আমাদের নজরে আসে। এ ঘটনায় অভিযুক্ত শাহ আলম মেম্বারের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৬ আগস্ট সকালে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের নূরুল ইসলাম মার্কেটের সামনে আবদুল হান্নান (৩২) নামে এক যুবককে চুরির অভিযোগে গাছের সঙ্গে পা ঝুলিয়ে নির্যাতন করেন ভাউকসার ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম। পরে এ ঘটনার ৫৯ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102