ads
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরা সীমান্তে ১৪ সোনার বারসহ চোরাকারবারি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ বার পঠিত

ভারতে পাচারকালে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৪টি সোনার বারসহ জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর হোসেন একই উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কপিলউদ্দীনের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করে।

তিনি আরও বলেন, পরে তল্লাশি করে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম। জব্দ সোনার মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা। আটক ব্যক্তিকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ এবং সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102