ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে দুর্বৃত্ত হামলায় আহত ছাত্রলীগকর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

যশোরে দুর্বৃত্ত হামলায় আহত ছাত্রলীগকর্মী মোহাম্মদ রাকিব (২৪) মারা গেছেন। তিনি সদর উপজেলার রূপদিয়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

রোববার রাতে মারধরের শিকার হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দলীয় কর্মসূচিতে যোগদান নিয়ে দুইপক্ষের বিরোধে রোববার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় রাকিবসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। আহত আরও চারজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত অন্যরা হলেন, কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী, ইস্তাক আহমেদ অপু, শহিদুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান আলী।

আহত ইমরান আলী বলেন, শনিবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাবা কাজী শাহেদ আহমেদ স্মরণে কচুয়ায় শোকসভা করা হয়। ওই শোকসভায় যোগ দেওয়ার কারণে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। ঘটনার সময় আমরা নিমতলী টেকেরহাট বাজারে বসেছিলাম। এসময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, রাকিবের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঢাকায় মোহাম্মদ রাকিবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102