ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি জায়গা দখল করে মার্কেট, ভেঙে দিলো মোংলা বন্দর কর্তৃপক্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

মোংলায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা গয়না টিটুর সেই মার্কেট অবশেষে ভেঙে দেওয়া হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসফাকুর রহমান পৌর শহরের ১ নম্বর লেবার জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই অবৈধ মার্কেটটি ভেঙে দেন।

এসময় অভিযুক্ত গয়না টিটু ভুয়া কাগজপত্র দেখাতে চাইলেও তা ধোপে টেকেনি। এর আগে তাকে ওই জায়গা ছেড়ে দিতে বন্দর কর্তৃপক্ষ সাতদিনের নোটিশও দেয়। কিন্তু সেই নোটিশের পরোয়া না করে তিনি মার্কেট ঠেকাতে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের কাছে দৌড়ঝাঁপ শুরু করেন। তবে তাতেও শেষ রক্ষা হলো না।

মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসফাকুর রহমান বলেন, মোংলা নদীর পাড়ে বন্দর কর্তৃপক্ষের জায়গা রাতারাতি দখল করে এক শ্রেণির অসাধু ব্যক্তি বিভিন্ন স্থাপনা তৈরি করেন। তারা পাকা ইমারত করে একাধিক মার্কেট গড়ে তোলেন, যা সম্পূর্ণ অবৈধ। সম্প্রতি অবৈধ মার্কেট নির্মাণকারী গয়না টিটু নামে এক ব্যক্তিকে জায়গা ছেড়ে দিয়ে মার্কেট সরিয়ে নিতে নোটিশ করা হয়। কিন্তু তিনি তা করেননি। তাই নোটিশ অমান্য করায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ বিষয়ে গয়না টিটু বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে জায়গা বরাদ্দের আবেদন করেই তিনি মার্কেট নির্মাণ করেছিলেন। তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম বলেন, কাউকে ওই জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। এটা অবৈধভাবে দখল করেছেন। তাই উচ্ছেদ করা হচ্ছে।

জানা গেছে, জায়গাটি মোংলা ঘাটের শ্রমিকদের বিশ্রামাগারের জন্য নির্ধারণ করে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি উদ্বোধন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার। কিন্তু গয়না টিটু সেই জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেন। এ নিয়ে মানববন্ধনসহ নানা আন্দোলন করতে থাকেন শ্রমিকরা। পরে জায়গা ফিরে পেতে গত ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দেন ঘাটের শ্রমিকরা। অবশেষে বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেই অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102