ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যা, দেড় শতাধিক মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ বার পঠিত

লিবিয়ায় ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’র প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৫০ মানুষ প্রাণ হারিয়েছেন। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিখোঁজদের মধ্যে লিবিয়া ন্যাশনাল আর্মির সাত সদস্যও রয়েছেন। এদিকে, বেনগাজির রেড ক্রিসেন্ট প্রধান বলেছেন, বন্যায় মৃতের সংখ্যা ২৫০ জনে পৌঁছাতে পারে।

শনিবার (৯ সেপ্টেম্বর) লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও ডেরনা শহরে আঘাত আনে ঘূর্ণিঝড়টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্যানিয়েল আঘাত হানার পর গাড়ির ছাদে ও উঁচু জাগাগায় বসে আছেন স্থানীয়রা। তাদের সামনে কোমর সমান বন্যার পানি।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা কাইস ফাখেরি রয়টার্সকে বলেন, আমরা এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর বিষযে নিশ্চিত হয়েছি। ভবনধসের কারণে তাদের মৃত্যু হয়েছে। আমরাদের আশঙ্কা এই সংখ্যা ২৫০ হতে পারে। পরিস্থিতি খুবই খারাপ।

অন্যান্য অঞ্চলের হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সালেহ আল ওবাইদি নামে এক বাসিন্দা বলেন, আমি আজ সকালে আমার পরিবারসহ নিরাপদ স্থানে আসতে পেরেছি। সকালে যখন সবাই ঘুম থেকে উঠি, তখন দেখি বাড়ির চারপাশ পানিতে ডুবে গেছে।

আহমেদ মোহমেদ নামে আরেক বাসিন্দা বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম চারপাশে পানি। আমরা ভেতরে আটকা পড়ে ছিলাম। পরে উদ্ধারকারীরা আমাদের উদ্ধার করে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম অলমোস্তবালের ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বন্যার পানিতে একাধিক গাড়ি ভেসে যাচ্ছে। রাস্তাঘাটের বেহাল দশা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত পানি উঠে গেছে। রাস লানুফ, জুয়েতিনা, ব্রেগা ও এস সিদরা, লিবিয়ার চারটি বড় তেল বন্দরই শনিবার সন্ধ্যা থেকে তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102