ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিবি পুলিশ পরিচয়ে মাদরাসা শিক্ষকের ৯ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

ঢাকার সাভারে প্রকাশ্য দিবালোকে ডিবি পুলিশ পরিচয়ে হাবিবুর রহমান নামের এক মাদরাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাশন আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর ভাই মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার আমাদের একটি জমি রেজিস্ট্রি করার কথা ছিল। এ জন্য আমার বড় ভাই দুপুরে নবীনগর সোনালী ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে বাসযোগে বাসার রওনা হন। পরে সাভার স্ট্যান্ডে নেমে একটি অটোরিকশায় আইচা নোয়াদ্দা বাসার দিকে যেতে থাকেন। অটো রিকশাটিতে আমার ভাই ছাড়াও আরও দুইজন যাত্রী ছিলেন। এরপর দুপুর আড়াইটার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে অটোরিকশাটির পথরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভাইকে অটোরিকশা থেকে নামতে বলেন। আতঙ্কে আমার ভাই নামতেই তাকে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে নেয় তারা। এরপর চোখ বেঁধে তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে মারধর করে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে যায়।

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন। রাতে সাভার মডেল থানায় মামলা করেছি আমরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। আমার সবকিছু পর্যালোচনা ও পর্যবেক্ষণ করছি। অপরাধীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102