ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

না ফেরার দেশে পরিচালক সোহানুর রহমান সোহান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬ বার পঠিত

পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যায় নিজ বাসায় তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

এর আগে গতকাল মঙ্গলবার ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী।

প্রসঙ্গত, গুণীনির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এরপর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সি‌নেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা পান। তার এই ছবি দিয়েই অভিষেক ঘটে ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ ও প্রিয়দর্শিনী মৌসুমীর। সময়ের সেরা নায়ক শাকিব খানও তার ছবি দিয়েই রূপালি পর্দায় পা রাখেন। তারই পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে শাকিবের।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102