ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী এক শিশুকে ধর্ষণচেষ্টাকালে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের মৃত রহমান ফকিরের ছেলে আয়নাল ফকিরকে (৬৫) এলাকাবাসী হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেছেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ধর্ষণচেষ্টাকারী আয়নাল ফকিরকে গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুটির জবানবন্দি গ্রহণের জন্যও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শিশুটির পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। শিশুটি তার নানির কাছে লালন পালন হয়ে আসছে। ঘটনার দিন সন্ধ্যার আগে শিশুটি আয়নাল ফকিরের বাড়ির সামনে খেলা করছিল। এ সময় আয়নাল ফকির তার বাড়িতে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এদিকে খুঁজতে এসে বৃদ্ধের ঘর থেকে নাতনিকে উদ্ধার করার পর এলাকায় ঘটনা জানাজানি হয়। পরে এলাকাবাসী মিলে ওই বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ খান বলেন, আমি যতটুকু জেনেছি শিশুটিকে ধর্ষণচেষ্টা করেছেন ওই বৃদ্ধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102