ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূবাইলে অটো-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১ বার পঠিত

গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পূবাইল থানার কলেজ গেট ও রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে প্রাণ আরএফএলের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ- ১২-৩৫৮২) ও অটো রিকশা মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন।

অটো রিকশাটি দূমড়েমূচরে সড়কের পাশে পড়ে যায়। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ৬ জন রাজমিস্ত্রি ও যোগালি নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এসময় কালীগঞ্জগামী প্রাণ আরএফএলের ওই কাভার্ডভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর এক জন মারা যান।

পূবাইল থানার এসআই রাসেদুর রহমান জানান কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102