ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুরে পড়ে যাওয়া খেলনা তুলতে গিয়ে প্রাণ গেলো শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে পড়ে যাওয়া খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে মুনতাসির ইসলাম আবির নামে দুই বছর বয়সী এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। আবির ওই এলাকার দুবাই প্রবাসী দাউদুল ইসলাম বাবলুর ছেলে।

শিশুটির চাচা আসাদুল ইসলাম সানি বলেন, বৃহস্পতিবার দুপুরে ভাবি আবিরকে বাড়িতে রেখে তার মেয়েকে স্কুল থেকে আনতে যান। এসময় সবার আগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যাওয়া খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় আবির। পরে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। পাশেই খেলনা গাড়িটিও ভাসছিল। আবিরকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102