ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এশিয়া কাপে ১১ বছর পর ভারতবধের নায়ক সাকিব আল হাসান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত

নয় মাস আগেও ঘরের মাঠে ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তবে এশিয়া কাপে এর আগে জয় ছিল মাত্র একটি। ২০১২ সালে মিরপুরে ভারতকে হারিয়েছিল টাইগাররা। এরপর আর পারেনি।

দীর্ঘ ১১ বছর পর অবশেষে এই টুর্নামেন্টে ভারতকে হারাতে পারলো বাংলাদেশ। শুক্রবার রাতে এশিয়া কাপে সুপারফোর পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে ভারতকে ৬ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

জয়ের নায়ক সাকিব নিজেই। দুর্দান্ত নেতৃত্বের সঙ্গে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে দলকে জয় এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রথমে চাপের মুখে খেলেন ৮০ রানের ইনিংস। ৫৯ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে তুলতে তাওহিদ হৃদয়কে নিয়ে শতরানের জুটি গড়েন সাকিব। তাদের ওই জুটিতে ভর করেই ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।

পরে বল হাতেও ১০ ওভার হাত ঘুরিয়ে ২ মেইডেনসহ ৪৩ রানে একটি উইকেট নেন সাকিব। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কিংবা নেতৃত্ব; সাকিব ছিলেন এককথায় দুর্দান্ত। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102