ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাতাল অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, দুর্ঘটনায় মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে মাতাল অবস্থায় মোটরসাইকেল চালানোর সময় বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম উদ্দিন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ইসলামের ছেলে রুবেল হোসেন (২৪) ও নজরুল ইসলামের ছেলে স্বপন হোসেন (২৩)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত এবং আহত ব্যক্তিরা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুই বোতল বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেবুবা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনজন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102