ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবাসহ আটক, বহিষ্কার হলেন যুবলীগ নেতা শাহীন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫ বার পঠিত

চাঁদপুরে ইয়াবাসহ আটক যুবলীগ নেতা জাকির হোসেন শাহীনকে (৪৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

জাকির হোসেন জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে চার বছর ধরে দায়িত্বে ছিলেন।

এরআগে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈয়ারপুল বাজারের দক্ষিণ পাশে উচ্চাঙ্গায় অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবাসহ জাকির হোসেনকে আটক করে পুলিশ। এসময় আরও একজনকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102