ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বিএনপির তারুণ্যের রোডমার্চ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

সরকার পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে তারুণ্যের সমাবেশ করছে বিএনপির তিন সংগঠন। আজ বগুড়া থেকে রোডমার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বগুড়া থেকে রাজশাহী প্রায় ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করবে তারা।

রোডমার্চের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বগুড়া এরোলীয় হাটখোলা ময়দান সংলগ্ন সান্তাহার রোড থেকে রোড মার্চ শুরু হয়। রাজশাহীর মাদরাসা মাঠ সংলগ্ন সড়কে গিয়ে শেষ হবে। এর মধ্যে আদমদিঘী, নওগাঁ ও মান্দা এলাকায় তিনটি পথসভা হবে।

বগুড়ায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এতে যোগ দেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সমাবেশ সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

শনিবার রংপুরে তারুণ্যের প্রথম রোড মার্চ অনুষ্ঠিত হয়। এটি রংপুর থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনীর মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। ৮০ কিলোমিটার দীর্ঘ পথে সাতটি পথসভাসহ নয় স্থানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোডমার্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন।

সরকার পতনের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। এই আন্দোলনে বিএনপির সঙ্গী তাদের সমমনা দলগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102