ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ১০০১ চিকিৎসকের বিবৃতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিবৃতি দিয়েছেন ১০০১ চিকিৎসক। তারা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে।

তাই গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এই চিকিৎসক নেতৃবৃন্দ। অবিলম্বে তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (১৭ সেপ্টেম্বর) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামসহ ১০০১ জন চিকিৎসক এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

চিকিৎসক নেতারা বলেন, এদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সংগ্রামী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার বলেছে, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

তারা আরো বলেন, দেশে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট করা অতি জরুরি। তাই সরকারকে রাজনীতির উর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি।

অন্যথায় বেগম জিয়ার কিছু হলে তার সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে বলে জানান ড্যাব নেতারা।

বিবৃতিতে সাক্ষর দেয়া ১০০১ চিকিৎসকের মধ্যে রয়েছেন ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. এ কে এম আজিজুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. আব্দুস সেলিম, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102