ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুষ্ঠু নির্বাচনে আবার ক্ষমতায় আসবে আ. লীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২ বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। কানাডার টরন্টোতে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের বেশিরভাগই হয় বিদেশ থেকে। প্রবাসী বাংলাদেশিদের এসব অপপ্রচারের জবাব দিতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে ষড়যন্ত্র করেও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি। তেমনি বর্তমানেও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামামের সভাপতিত্বে অনুষ্ঠানে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান, সাধারণ সম্পাদক লিটন মাসুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102