ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূবাইল থানা আ.লীগ সভাপতির বিরুদ্ধে ছেলের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২ বার পঠিত

গাজীপুরের পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক ও গাজীপুর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন তার বড় ছেলে হাসানুর রহমান রাসেল।

একই সময় রাসেল তার দুই ভাই মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল হাসান রাজিব ও হোসাইনুর রহমান রুবেলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে পূবাইল এলাকায় জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ ও তার দুই ছেলে। এসব বিষয় জানতে পেরে বড় ছেলে রাসেল তাদের বাধা দিলে তার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বাবা শিরিষের নির্দেশে একাধিকবার জোরপূর্বক মাদকসেবী বানিয়ে তাকে রিহ্যাবে ভর্তি করেন রাজিব ও রুবেল। পরে বিভিন্ন ইনজেকশন দিয়ে তাকে হত্যাচেষ্টাও করা হয়। নানা অপবাদ দিয়ে সমাজে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলানো হচ্ছে। এছাড়াও স্ত্রী-সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন।

হাসানুর রহমান রাসেল বলেন, আমার প্রথম স্ত্রী বাবার লালসার শিকার হয়ে সংসার ছেড়ে গেছে। এছাড়াও আমার দুই ভাই প্রতিনিয়ত তাকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে এলাকা ছেড়ে যাওয়ার ভয় দেখাচ্ছে৷ আমি একটি মাদ্রাসা চালাই। তারা আমাকে প্রতিনিয়ত মাদকসেবী প্রমাণ করতে চাচ্ছে। কয়েকবার রিহ্যাবেও দিয়েছে। অন্যায় এবং তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলেই এমনটা করছে আমার সঙ্গে।

আজিজুর রহমান শিরিষ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বড় ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে কাউকে মানে না। আমরা তাকে তিনবার রিহ্যাব সেন্টারে পাঠিয়েছি। সেখান থেকে বের হয়ে সে আবার উলটা-পালটা শুরু করেছে। যেহেতু প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিযোগ দিয়েছে আমরাও চাই সুষ্ঠু তদন্ত হোক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102