ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিয়া মুক্তিযোদ্ধা না, এটা আমি মানি না: কাদের সিদ্দিকী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ বার পঠিত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জিয়া মুক্তিযোদ্ধা না, এটা আমি মানি না। উনাকে অনেকেই বলে বঙ্গবন্ধুকে খুন করছে। খুনের সঙ্গে জড়িত আছে অথবা জানত। এগুলো মুখে না বলার চাইতে মামলা দিয়ে সাক্ষী-প্রমাণ দিয়ে উনাকে মরণোত্তর ফাঁসি দেন; আমার কোনো আপত্তি নাই; কিন্তু তিনি মুক্তিযোদ্ধাই না, পাকিস্তানের এজেন্ট- এ কথা বলে মুক্তিযুদ্ধকে ছোট করা ভালো না।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সালগ্রামপুর বাজারে (সিলিমপুর) দাড়িয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের তৃতীয় বার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, জীবনের শ্রেষ্ঠ ভুল কামাল হোসেনকে বড় নেতা মেনে তার পাশে গিয়েছিলাম। তিনি বিএনপির সঙ্গে জোট করছেন; কিন্তু তিনি নেতা না। যে ভোটার নির্বিঘ্নে এসে ভোট দিতে পারবে, ঈদের দিনের মতো উৎসবমুখর ভোট দিবে, সেই ভোটে যদি আপনি জিতেন আপনি নেতা হবেন। ভোট চুরি করা যাবে না। সবার পরে যখন বিএনপির জোটে গেছিলাম তেমনি এক মাসের মধ্যে জোট ছেড়ে দিছিলাম। জোট ছাড়ছিলাম এজন্য যে ভোটটা হয় নাই। মেয়ে এই আসনে (টাঙ্গাইল-৮) দাঁড়িয়েছিল। মানুষ ঘণ্টা দুই ভোট দিয়েছেন। গণফোরামের একজনের মতো যদি আমার মেয়েটা সংসদে যেত তাহলে কি আমার মানসম্মানটা থাকত।

এর আগে একই দিন দুপুরে সখীপুর উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় পানিতে ডুবে নিহত শিশু মিম (৯) ও ঝুমার (৯) বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচনের কারণে রাজনৈতিক বিভক্তি পরিবারেও ছড়িয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মার্কা (দলীয় প্রতীক) পছন্দ করি না। আমি প্রধানমন্ত্রীকেও এ কথা বলেছি। আপনি দেশটাতে তো আগুন জ্বালিয়ে দিলেন। এমপি ইলেকশন হোক দলীয় প্রতীক দিয়ে, উপজেলাতে হোক মার্কা দিয়ে। তার নিচে কেন যাবেন। এতে চাচার সঙ্গে ভাতিজার, ভাতিজার সঙ্গে ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা লেগে যায়। মনোমালিন্য হয়। কেন এটা করতে গেলেন। প্রধানমন্ত্রী এটা স্বীকারও করেছেন এটা ঠিক হয়নি।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দেলোয়ার হোসেন নবীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, আলমগীর সিদ্দিকী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102