ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিয়েতনামে হারে শুরু অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ বার পঠিত

চীনের হাংজুতে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল এবং মালদ্বীপের মালেতে এএফসি কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের মতো ভিয়েতনামে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলও। দুই দিনে তিন শহর থেকে এলো তিনটি হারের খবর। দেশের ফুটবলে ভালো খবর নেই। শুধু হার আর হার।

ভিয়েতনামে শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের খেলা। বাংলাদেশ ও স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। বুধবার প্রথম ম্যাচে দুই অর্ধে দুই গোল খেয়ে হেরে গেছে মাহবুবুর রহমান লিটুর দল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে। ২৪ সেপ্টেম্বর শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

গত এপ্রিলে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ ‘ডি’ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। বাংলাদেশ গ্রুপের দুই ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ এবং সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভিয়েতনামের টিকিট পেয়েছিল।

দ্বিতীয় রাউন্ডে ৮টি দেশ খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপের চার দেশ হচ্ছে-দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান ও ভারত।

প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। যে পর্বে সরাসরি খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, জাপান, উত্তর কোরিয়া ও চীন। আগামী বছর ৭ থেকে ২০ এপ্রিল ৮ দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা হবে ইন্দোনেশিয়ায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102