ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগলের খামার থেকে অস্ত্রসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

নোয়াখালী সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে সাতটি দেশীয় অস্ত্রসহ ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাহাপুর গ্রামের আসিফ উদ্দিন অন্তরের ছাগলের খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পশ্চিম সাহাপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আসিফ উদ্দিন অন্তর (৩০) এবং মহোদুরীপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রায়হান (২৪)। তাদের কাছ থেকে মাদকের পাশাপাশি একটি চাইনিজ কুড়াল, দুটি ছোরা, চারটি ধারালো তরবারি উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছেন। তাদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102