ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১ বার পঠিত

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব খুশি। ভিসানীতি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের বলেছে, আমরা যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই, সেটা যেন সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের ওপর যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করবে। আশা করি, ভিসানীতির ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না।

এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকা বলেছে- যারা ইলেকশন বানচাল করার চেষ্টা করবে, তাদের শাস্তি দেবে, ভিসা নিষেধাজ্ঞা দেবে, খুব ভালো। ভিসা নিষেধাজ্ঞাকে আমরা স্বাগত জানাই।

এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে কেন বাধা দেব? পাগল নাকি। আমরা এতদিনে তৈরি করেছি ফি ফেয়ার ইলেকশনের জন্য, আমরা ব্যালট বাক্স তৈরি করেছি, পার্মানেন্ট ব্যালেট তৈরি করেছি, যাতে বিএনপির মতো এক কোটি ২৩ লাখ ভুয়া ভোট না হয়, যাতে বিএনপির মতো রাতে অন্ধকারে কেউ ভোট দিতে না পারে। আমরা চাই ভালো ইলেকশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102