ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগের কারণে দেশ ভিসা নিষেধাজ্ঞায় পড়ল -শামা ওবায়েদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮ বার পঠিত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একগুঁয়েমির কারণে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘জঘন্য’ ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য শামা ওবায়েদ। তিনি কালবেলাকে বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে তিন মাস আগে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছিল। তাদের কাছে এখন হয়তো মনে হয়েছে এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ জন্যই তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির এই নেত্রী। শামা ওবায়েদ বলেন, আমাদের বিনাভোটের প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে বসে আছেন। সে অবস্থায় তারা এই ভিসা নীতি আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই বলে দিয়েছে, নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। কারণ, শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনের কোনো পরিবেশ তারা দেখছে না। এরপর তো আর বলার কিছু বাকি থাকে না। শেখ হাসিনার সরকারের ওপর আন্তর্জাতিক বিশ্বের আর কোনো আস্থা নেই। তারা জানে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শামা ওবায়েদ বলেন, সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে। এসব মামলায় এখন চার্জশিট দিচ্ছে। মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। নির্যাতন করছে, গুলি করছে। গত ২৯ জুলাই শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেদম পেটানো হয়েছে। মানবাধিকার কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। কীসের নির্বাচন, কীসের নির্বাচনী পরিবেশ, কীসের গণতন্ত্র। এগুলো তো সারা বিশ্ব দেখছে।

এই বিএনপি নেত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রসহ যেসব দেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আছে, ব্যবসা-বাণিজ্য আছে, সেসব দেশ তো পরিষ্কারভাবে বলছে—তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানেও আজরা জেয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আর কতভাবে তারা সরকারকে বোঝাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102