ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকা থেকে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

গ্রেপ্তার আসামিরা হলেন, নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. রকিবের ছেলে মো. রিপন (৩২), ঠাকুরপাড়া এলাকার মো. জানে আলমের ছেলে মো. সাজ্জাদ আলম (২১), উত্তর চর্থা এলাকার কাজী আল মনসুর লিটনের ছেলে কাজী আল রাব্বী (২৯), ঠাকুপাড়া এলাকার মৃত আলী হায়দারের ছেলে মো. মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলে তারা কুমিল্লা নগরীতে প্রবেশ করার সময় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে, ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের ঠাকুরপাড়া বসতবাড়ি হতে তার দেখানো মতে আরও ৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, একটি পিস্তলের গুলির খোসা ও দুটি পিস্তলের কভার উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ আরও জানান, আসামিরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা হতে এসব অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।

উল্লেখ্য, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ তিনটি মামলা, আসামি কাজী আল রাব্বীর বিরুদ্ধে একটি মামলা ছাড়া আসামি মো. মোস্তফা রেজওয়ান হায়দারের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ওই সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ জেলা ডিবির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102