ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহাখালীতে দেওয়ানগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

রাজধানীর মহাখালীতে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর।

এসআই সুনীল চন্দ্র সূত্র ধর বলেন, তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মহাখালী ফ্লাইওভারের ২৭০ নম্বর পিলার সংলগ্ন রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত তিন শিশুর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102