ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানকাডিং নিয়ে সোধি আর তামিম যা বললেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ বার পঠিত

নিউজিল্যান্ড লেগস্পিনার সোধিকে ১৮ রানে মানকাডিং করে তাৎক্ষণিক ফিরিয়ে এনে ক্রিকেট দুনিয়ায় রীতিমত সাড়া জাগিয়েছে টিম বাংলাদেশ। অনেকেই লিটন বাহিনীর এ ইতিবাচক মানসিকতা তথা স্পোর্টসম্যানশিপের প্রশংসায় পঞ্চমুখ।

এক সময় মানকাডিংকে অখেলোয়াড়ীচিত আচরণ বলে গণ্য করা হতো। কিন্তু আজকাল আর ম্যানকাডিংকে নেতিবাচক চোখে দেখা হয় না। প্রায়ই কেউ না কেউ প্রতিপক্ষ ব্যাটারকে ম্যানকাড করছেন।

কিন্তু আজ ১৮ রানে হাসান মাহমুদের হাতে ম্যানকাডিং হওয়া নিউজিল্যান্ড লেগস্পিনার সোধিকে সাজঘর থেকে ফিরিয়ে আবার ব্যাট করার সুযোগ দিয়ে রীতিমত উদারতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

ম্যাচ ক্লোজ হলে কিংবা বাংলাদেশ ২০/৩০ রানে হারলে বলা যেত ওই উদারতা কাজে দেয়নি। কারণ ১৮ রানে বেঁচে যাওয়া সোধি শেষ পর্যন্ত করেছেন ৩৫ রান। তার মানে তার নিজের অ্যাকাউন্টে জমা হয়েছে আরও ১৭ রান। তার দল নিউজিল্যান্ড পেয়েছে আরও বেশ কিছু রান। তারপরও বাংলাদেশ অধিনায়কের উদারতা নিয়ে খেলা শেষে রাজ্যের প্রশংসা সবার।

যাকে ম্যানকাডিং হবার পরও বাংলাদেশ অধিনায়কের বদান্যতায় বেঁচে যাওয়া সোধি নিজেকে কীভাবে দেখছেন ঘটনাটিকে? ভাবছেন তাকে মানকাডিং করার পর ফিরিয়ে এনে আবার ব্যাট করে দেওয়ার সুযোগ দেওয়ায় সোধি বুঝি বাংলাদেশ শিবিরের প্রতি যারপরনাই কৃতজ্ঞ।

বাস্তবে তা নয়। এ কিউই লেগি খেলা শেষে ওই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে বলেছেন, আমি অল্প একটু এগিয়ে গিয়েছিলাম। আমাকে আউট না করে বরং সতর্ক করে দেওয়াই ছিল উত্তম। এরপরও ব্যাপারটা নিয়মের ভেতরই আছে। হয়তো আমি হলেও তাই (ম্যানকাডিং) করতাম।

এরপরও বাংলাদেশ দল আমাকে ফিরিয়ে এনেছে , সেটাও ছিল বড় ব্যাপার। অন্যদিকে তামিম ইকবাল বলেছেন অন্য কথা।

বাংলাদেশ ওপেনার অবাক হয়েছেন সোধির আচরণে। সোধিকে ফিরিয়ে আনা নিয়ে তামিম বলেন, ‘ আমার মনে হয়নি ওরও (সোধি) এমন করা উচিত হয়নি। ও যেভাবে বিস্মিত হয়েছে, তারও বিস্মিত হওয়া উচিত নয়। এটা আমরা নেবো কি নেবো না, এটা অধিনায়কের কল। সরি, দলের কল। নেবো কি নেবো না। তবে সে যেভাবে নিয়েছে, তাতে আমি অবাক হয়েছি। এটা ক্রিকেটের অংশ।

তামিম ইকবালের কথা, আগামীতে ম্যানকাডিং নিয়ে টিম বাংলাদেশ দল সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তামিমের কণ্ঠে। ওয়ানডে দলের সাবেক অধিনায়ক বলেন, ‘এটা একটা টিম ডিসিশন। তবে আজকের ঘটনার পর আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমাদের যদি টিম ডিসিশন যদি হয় আমরা এ ধরনের উইকেট নেবো, নইলে নেবো না। কারণ এটা ভালো দেখায় না, একবার আউট করার পর আবার ফিরিয়ে নিয়ে আসা।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102