ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচনি নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: ডিজি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যে কোনো নির্বাচনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। দেশের স্বার্থে, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে বিজিবি সর্বদা প্রস্তুত।

রোববার রাজধানীর পিলখানায় বিজিবির ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম নাজমুল হাসান এসব কথা বলেন।

নাজমুল হাসান আরও বলেন, সংবিধান অনুযায়ী আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করব। আমরা যতটুকু জানি, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত আছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যে কোনো দায়িত্ব সব সময় পালন করে।

বিজিবি মহাপরিচালক নাজমুল বলেন, ২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বিজিবি। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান আমাদের দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দেশ গঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবির অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102