ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন আলী উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

রংপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, ওই বৃদ্ধ মানসিক রোগে ভুগছিলেন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে। তিনি প্রায় সময় বাড়িতে কাউকে না বলে বের হয়ে যেতেন। আবার কিছুদিন পর বাড়ি ফিরে আসতেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাধু এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ায় সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে রংপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102