ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

বিশ্বকাপে অংশ নিতে ভারতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বিকাল ৪টার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাকিব। রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই অলরাউন্ডার লেখেন, বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে আজ রওনা দিচ্ছি বিশ্বকাপ খেলতে। সঙ্গে আছে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। চেষ্টা থাকবে ভালো খেলার, বাংলাদেশের লাল-সবুজকে সবার উপরে তুলে ধরার। দোয়া করবেন।

এবারের বিশ্বকাপে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তাকে ছাড়াই সিনিয়র-জুনিয়রের কম্বিনেশনে দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।

বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ অক্টোবর নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবরা মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102