ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোনো স্যাংশনে পরোয়া করি না: শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

কোনো দেশের স্যাংশনে পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আজ যে উন্নয়ন সেটি যেন সাসটেইনেবল হয় আমরা সেটা করবো। বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের মাটি আছে, মানুষ আছে।

সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন। আমিও তাই গড়ছি। বাংলাদেশের জনগণ আমার পরিবার। আমি আমার পরিবারের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছি। ’
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ডিজিটাল বাংলাদেশ করার কথা দিয়েছিলাম, সেটা করেছি। এবার হবে স্মার্ট বাংলাদেশ। আজ যে উন্নয়ন, সেটি যেন সাসটেইনেবল হয় সেটি আমরা করবো।

শেখ হাসিনা বলেন, ‘দিনবদলের সনদে বদলে গেছে বাংলাদেশ। সামনের দিন আরও বদলাবে। আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। সে জন্য কমিটি গঠন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ’

উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ থেকে যে যাত্রা শুরু হবে তার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান বঙ্গবন্ধুকন্যা।

সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বাংলাদেশের মানুষের ওপর আস্থা ও বিশ্বাস আছে। তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102