ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিসোর্টে পর্যটক খুন, আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

সিলেটের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক খুনের বহুল আলোচিত মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার জেলার শ্রীপুরের ধলাদিয়া বাজার এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার আব্দুল্লাহ আল নোমান।

র‌্যাব জানায়, একাধিক আভিযানিক দল হত্যা মামলার প্রধান আসামি ওসমান গনিকে (৩৪) গ্রেফতারে অংশ নেয়। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মো. ইসমাইল মিয়ার ছেলে।

গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাস কটেজের ৫ নম্বর কক্ষের এ খুনের ঘটনাটি ঘটে। ২৭ আগস্ট ৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে শরীফুল ইসলাম (৪০) নামে এক জনের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নিহত শরীফুলের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে ঘটনার মূল আসামিদের গ্রেফতার করতে ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা বাড়ায় র‌্যাব। সে ধারাবাহিকতা শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রধান আসামি ওসমান গনিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

নিহত শরীফুল ইসলাম (৪০) একজন ব্যবসায়ী। গত ২৪ আগস্ট রাত তিনি এ ঘটনার অন্য আসামিদের সঙ্গে বেড়ানোর জন্য ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন। পরে ২৫ আগস্ট তিনি তাদের সঙ্গে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে উঠেন। ২৭ আগস্ট তাদের রিসোর্ট ত্যাগ করার থাকলেও দুপুর পর্যন্ত রুমের ভেতর থেকে কারো সাড়া না দেখে রিসোর্ট কর্মীরা কর্তৃপক্ষকে জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102