ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা কলেজে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ বার পঠিত

ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাউফুর রহমান সোহেল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), এ বি এম আলামিন (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সজিব আহসান (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), আবরার হোসাইন সাগর কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সৈয়দ আব্দুল্লাহ শুভ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজশাখা) ও ফাহমিদ হাসান পলাশকে (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উলেখ্য ,এর আগে ঢাকা কলেজের সাংবাদিক সমিতির দফতর সম্পাদক বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ওবায়দুর সাঈদ ও সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি ফয়সাল আহমেদকে আটক রেখে গেস্টরুমে নির্যাতন করা হয়।

গত বৃহস্পতিবার রাত ১২টার পর ফরহাদ হোসেন হলের ছাত্রলীগ নেতা রাউফুর রহমান সোহেল তার অনুসারীদের নিয়ে এসেই ওবাইদুরের বুকে লাথি, এলোপাতাড়ি মুখে-কানে চড়-থাপ্পড় মারে। এরপর তার গলায় পারা দিয়ে তার ফোনের লক খুলতে বাধ্য করে ডিসিয়ান সংবাদকর্মী ও সাংবাদিক সমিতির গ্রুপের সব কথোপকথন স্ক্রিন ভিডিও করে নেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102