ads
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারি বৃষ্টির আভাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পঠিত

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর পর বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

রোববার লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

টাঙ্গাইল, বগুড়া, পঞ্চগড়সহ পাঁচ জেলা এবং দুই বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমে দু-এক দিনের মধ্যে দেশ থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় ফের বন্ধ হয়ে গেছে ইলিশ আহরণ। প্রবল ঢেউয়ে টিকতে না পেরে ইলিশ আহরণে নিয়োজিত ট্রলারগুলো শুক্রবার সকাল থেকে সাগর ছেড়ে নিরাপদে ফিরতে শুরু করে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ৩ অক্টোবর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। ৩ ও ৪ অক্টোবর সারা দেশে ভারি বৃষ্টি হতে পারে। এর পর বৃষ্টির প্রবণতা কমবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102