ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সরকার পরিকল্পিতভাবে পিটার হাসের বিরুদ্ধে লেগেছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৫ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি লোকজন এখন পরিকল্পিতভাবে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে লেগেছে। তার বিরুদ্ধে সমস্ত কূটনৈতিক রীতিনীতি উপেক্ষা করে যা তা কথাবার্তা বলছে। আর তাদের বশংবদ যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারাও মিথ্যাচার করছে। এরা এত দায়িত্বজ্ঞানহীন, এত দায়িত্বশীলতার অভাব- যে দেশটাতে আমাদের সবচেয়ে বেশি গার্মেন্ট পণ্য যায়, সেই দেশটার সঙ্গে আজকে তারা (সরকার) সমস্যা তৈরি করেছে।

সোমবার বিকালে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ‘কৃষক সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সব জায়গায় সিন্ডিকেট। আওয়ামী লীগ সিন্ডিকেট করে টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এমন একটি ব্যবস্থা কায়েম করছে যে, সব টাকা আজ ওদের পকেটে। আজ কৃষক ভাইদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সরকার কৃষকদের যে ধান কিনে সেখানেও কমিশন। বয়স্ক ভাতা ও বিধবা ভাতার ওপরও ওরা ভাগ বসায়। সত্যিকারের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। আওয়ামী ব্যবসায়ীরা আজ ব্যবসা করছে। সাধারণ মানুষ চাকরি পায় না। ২০ লাখ টাকা ঘুস দিয়ে চাকরি পেতে হয়।

তিনি বলেন, আজকে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে। শিক্ষামন্ত্রীর এলাকায় তার লোকেরা নাকি ৬ হাজার কোটি টাকার বালু বিক্রি করে খেয়ে ফেলেছে। প্রতিটি সেক্টরেই এ অবস্থা। দুর্নীতি করে টানেল, টার্মিনাল, উড়াল সেতু বানোনো হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, নির্বাচন হবেই। তারা যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে। তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন করতে চায়। খুব মজা পেয়েছে। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে তারা মহানন্দে আছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল করেছে। তারা ভেবেছেন এবারো বিএনপিকে দূরে রেখে তারা একতরফা নির্বাচন করবে। আজকে শুধুমাত্র বিএনপি নয়; সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। সবাই বলছে, একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। অবিলম্বে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা ডা. ফরহাদ হালিম ডোনার, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরাফত আলী সপু, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান, এসএম ফয়সাল, খন্দকার নাসিরুল ইসলাম, আনম খলিলুর রহমান, আসলাম মিয়া, সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী, মোশাররফ হোসেন, মিজানুর রহমান লিটু, ওবায়দুল রহমান টিপু প্রমুখ। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102