ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যা বলা হচ্ছে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যেসব কথা বলা হচ্ছে সবই অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে অন্তর্ভুক্তদের তালিকা আপনারা পেয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ ধরনের তালিকা পাইনি। আমাদের কাছে কোনো নাম, যাদের তারা (যুক্তরাষ্ট্র) ভিসা দেবে না, সেটা আমাদের কাছে আসেনি। যেগুলো বলা হচ্ছে সেগুলো মনে হয় সবই অতিরঞ্জিত, সত্যি ঘটনা নয় এগুলো।

বলা হচ্ছে অনেক পুলিশ কর্মকর্তার বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি, আমাদের কাছে প্রমাণ আসেনি। আমরা তো শুনি সবারই আছে। অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশের শুনতেছি থাকতে পারে। সবারই আছে।

‘যুক্তরাষ্ট্র তো অনেকের যাওয়ার জায়গা, বাসস্থানের জায়গা। এজন্য অনেকে হয়তো গিয়েছেন, বাড়ি করেছেন। তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন। সেখানে আমাদের কিছু বলার নেই।’

এদের অর্থের উৎস কী- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সেই বিষয়ে তারা জবাব দেবেন। সরকার জবাব দেবে না। তারা সেই দেশের সরকারকে জানান দেবেন। আমাদের দেশ থেকে যদি (অর্থ) নিয়ে যায় আমরা সেটা দেখবো।

নির্বাচনকে কেন্দ্র করে আন্ডার ওয়ার্ল্ড সক্রিয় হচ্ছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা আন্ডার ওয়ার্ল্ড তৈরি করেছিল, বাংলা ভাইয়ের জন্মদাতা কারা, কারা হাত-পায়ের রগ কেটে মেধাবী ছাত্রদের হত্যা করেছিল। সেগুলো আপনারা সবাই জানেন। তারা যদি আবার বিশ্বাস করে সেই ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করবে, তবে সেটা তাদের ভুল ধারণা। সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে চলে, জনগণ যতক্ষণ সরকারের পক্ষে থাকবে ততক্ষণ এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতি করে কেউ সুবিধা পাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102