ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুরস্কে আত্মঘাতী বোমা হামলা, সন্দেহভাজনদের ধরতে অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৫৭ বার পঠিত

তুরেস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালানোর ঘটনায় অন্তত ৯২৮ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া মঙ্গলবার জানিয়েছেন, ৬৪টি তুর্কি প্রদেশে অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গোয়েন্দা কাঠামোর সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মন্ত্রী জানান, ১৩ হাজারের বেশি নিরাপত্তাকর্মী অভিযানে অংশ নেয়। সন্দেহভাজনদের গ্রেফতারের পাশাপশি এক হাজারের বেশি অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে।

এর আগে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুর্কি সরকারের দাবি, ২০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে ও নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন সন্ত্রাসীকে নিরস্ত্র করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) পিকেকের ব্যবহৃত গুহা, ডিপো ও বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা চালায় তুর্কি বাহিনী। ইরাকের গারা, হাকুর্ক, মেটিনা ও কানদিলে থাকা পিকেকের ঘাঁটিগুলো ছিল হামলার মূল লক্ষ্যবস্তু।

হামলার পরপরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সংসদে বক্তব্য দেন। সেখানে তিনি বলেছেন, তুরস্কে সন্ত্রাসীরা লক্ষ্য অর্জন করতে পারবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102