ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্তান জন্ম দিতে গিয়ে লাইফ সাপোর্টে মা, দরকার সহযোগিতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত

সন্তান জন্মের খবরে আনন্দে দিন কাটছিল আনোয়ার হোসেন ও তানিয়া সুলতানা নামের এক দম্পতির। তবে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পর জানতে পারেন গর্ভে থাকা সন্তান দুদিন আগেই মারা গেছে। এমনকি এরই মধ্যে গর্ভে থাকা শিশুটির শরীরে পচন ধরেছে। মাকে বাঁচানোর একমাত্র উপায় সিজার। তবে সিজারের পর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে হার্ট বিট বন্ধ হয়ে যায় তানিয়ার। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

আনোয়ার হোসেন ও তানিয়া সুলতানা কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়ার বাসিন্দা। আনোয়ার হোসেন কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়ার এক ক্ষুদ্র মাছ বিক্রেতা। বিভিন্ন স্টেশনে মাছ ফেরি করে বেড়ান তিনি। তার সামান্য আয়ে কোনো রকমে চলে তাদের সংসার। এরই মধ্যে আসে সন্তান আগমনের সুখবর। আর সেই সন্তান জন্ম দিতে গিয়ে এখন তানিয়া নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন।

চিকিৎসকরা জানান, বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ হার্ট বিট স্বাভাবিক না হওয়া পর্যন্ত তানিয়াকে লাইফ সাপোর্টে রাখতে হবে। তা না হলে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন।

জানা যায়, ২০ সেপ্টেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে তানিয়াকে কক্সবাজার শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার দায়িত্বে থাকা চিকিৎসক জানান তার গর্ভে থাকা বাচ্চাটি দুদিন আগেই মারা গেছে। এরই মধ্যে শিশুটির শরীরে পচন ধরেছে জানিয়ে রেফার্ড করে কক্সবাজার সদর হাসপাতালে। এসময় চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন। কিন্তু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে সিজার করাও বিপদজনক হয়ে উঠে। তাকে বাঁচাতে হলে সিজার আবশ্যক হয়ে উঠে। পরিবারের পরামর্শে সদর হাসপাতালে তানিয়ার অপারেশনের পর থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে হার্ট বিট বন্ধ হয়ে যায়। তখন থেকেই সদর হসপিটালের লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ছে তানিয়া।

তানিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, ধার-দেনা করে এ পর্যন্ত দুই লাখ টাকা খরচ করেছি। প্রতিদিন তানিয়ার চিকিৎসার জন্য ১২ থেকে ১৫ হাজার টাকার প্রয়োজন যা আমার ও পরিবারের পক্ষে যোগাড় করা কষ্টসাধ্য। এখন স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এখন যদি সবার সহযোগিতা পাওয়া যায় তাহলেই হয়তো তানিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102