ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুজবে কান দেবেন না, জ্বালানি তেলের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

তেলের দাম কমানোর খবরটিকে গুজব হিসেবে আখ্যায়িত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তেলের দাম বাড়েওনি কমেওনি, স্থিতিশীল আছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি।‌ যে রকম ছিল, সে রকমই আছে। তবে যারা আমাদের ক্যারিয়ার, যারা তেল বহন করে, তাদের কমিশনের ক্ষেত্রে একটা ফর্মূলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেকে গেজেটের প্রথম অংশটা দিয়ে বলছে, তেলের দাম কমেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে যে ট্যাক্স যোগ হয়েছে, সেটা আর দেখাচ্ছে না।

‘আমার মনে হয় এই ধরনের গুজবে কান না দেওয়া ভালো। মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেট হয়েছে, বিপিসির কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আমি মনে করি, সাংবাদিক ভাইয়েরাও এটা নিয়ে কথা বলতে পারে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তেলের দাম বাড়েওনি কমেওনি। সব ধরনের তেলের দাম একেবারে স্থিতিশীল আছে‌।

জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এর জন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় হয়েছে। তবে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি।

পেট্রোল পাম্প মালিকদের কমিশন সংক্রান্ত প্রজ্ঞাপনের স্ক্রিনশট নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার (৩ অক্টোবর) প্রকাশিত গেজেটের প্রথম পাতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকে দাবি করছেন যে, খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102