ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সব আপস হয়ে গেছে, কোনো চিন্তা নেই : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪২ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ। তলে তলে সব আপস হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যথাসময়ে নির্বাচন হবে।’

মঙ্গলবার (৩ অক্টোবর) আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের দম ফুরিয়ে গেছে, তারা যত ষড়যন্ত্র করুক না কেন যথাসময়েই নির্বাচন হবে। ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ।’

ওবায়দুল কাদের বলেন, ঢাকার সাথে দিল্লির আপস হয়ে গেছে। দিল্লির যেমন বাংলাদেশের দরকার আবার বাংলাদেশেরও দিল্লিকে প্রয়োজন রয়েছে। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি খেলায় ফাউল করছে। নিষেধাজ্ঞার হুমকি-ধমকি শেষ।

কাদের বলেন, মির্জা ফখরুলের গলা নরম হয়ে গেছে। মানুষ বুঝে গেছে, বিএনপির লাফালাফিতে কোনো লাভ হবে না। বিএনপি ক্ষমতায় আসলে আবার চুরি করবে, গণতন্ত্র গিলে খাবে, বিদ্যুৎ গিলে খাবে, মুক্তিযুদ্ধকে গিলে খাবে। বিএনপির মতো হাঁটুভাঙা দল, কোমর ভাঙা দল ফাইনাল খেলতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102