ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও কমলো সোনার দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বাজারে তৃতীয়বারের মতো আবারও কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা ৯৮ হাজার ২১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৭৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮০ হাজার ৩৬৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৬ হাজার ৯৬১ টাকা নির্ধারণ করা হয়। এ দাম কার্যকর ছিল রোববার (১ অক্টোবর) থেকে।

তারও আগে ২৭ সেপ্টেম্বর লাখ টাকা পেরোনো স্বর্ণের দাম সামান্য কমে আবার লাখের নিচে নেমে যায়। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৯৯ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৪১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮১ হাজার ৭৬৫ টাকা এবং সনাতম পদ্ধতির প্রতি ভরির দাম ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করা হয়।

গত ২৪ আগস্ট স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায়। সে সময়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৯ হাজার ৫০ টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102