ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তলে তলে আপস হয় না, হয় ষড়যন্ত্র: কাদেরকে রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৫১ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনার মনে রাখা দরকার তলে তলে গোপনে আপস হয় না, হয় ষড়যন্ত্র।’

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘দেশে গাঢ় অন্ধকার সময় চলছে। এত খারাপ সময়ে বাংলাদেশ আগে কখনও নিপতিত হয়নি। গত ১৫ বছর জনগণের মাথার ওপর বসে আছে চরম প্রতিহিংসাপরায়ণ, নিষ্ঠুর, বিকারগ্রস্ত, ধিক্কৃত কথন ও বিকৃত রুচির এক স্বৈরশাসক। দেশের জনগণ সরকারের হিংস্র, উদ্ভট, বেসামাল, নির্জলা মিথ্যা কথাবার্তা শুনতে শুনতে ত্যক্তবিরক্ত। আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটে নিপতিত হয়েছে। এমন দেউলিয়া হয়ে গেছে যে, ওবায়দুল কাদের বলেছেন, দিল্লি আছে আমরাও আছি। দুই সেলফিতেই বাজিমাত, তলে তলে আপস হয়ে গেছে। এক সেলফি দিল্লিতে আর এক সেলফি নিউইয়র্কে। তার মানে তো পরিষ্কার ভোটের আর দরকার নাই। বাংলাদেশের মানুষের আর দরকার নাই।’

রিজভী আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনার মনে রাখা দরকার তলে তলে গোপনে আপস হয় না, হয় ষড়যন্ত্র। পরনির্ভরশীল, কাপুরুষ ও ভীরুরাই তলে তলে আপস করে। চোরেরাই আপসের রাস্তা খুঁজে। এই সস্তা কথায় দলের নেতাকর্মী আর দুঃশাসনের শিখন্ডি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের দলবাজদের অভয় দিতে চান কাদের সাহেব। তবে লাভ নাই। এরা সুষ্ঠু নির্বাচন হলে হারবে বলেই তলে তলে আপসের কথা বলছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102