ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেয়ালধসে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাটির দেয়ালধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার রতনপুর নলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার রতনপুর নলীপাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইমারত আলী (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৬০)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, ওই এলাকার ইমারত আলী রাতে স্ত্রীকে নিয়ে মাটির ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল থেকে ভারি বৃষ্টিপাতের কারণে মাটির দেয়াল নরম হয়ে যাওয়ায় মধ্যরাতের কোনো এক সময় ওই ঘরের মাটির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ভোর ৫টার দিকে বাড়ির অন্যান্য সদস্য খোঁজ পেয়ে মাটির দেয়ালের ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করে। বর্তমানে নিহত দুজনের লাশ তার বাড়িতে রয়েছে।

স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন দেয়ালচাপায় স্বামী-স্ত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে আবারও বাস চলাচল শুরু

মৌচাক ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102