ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যায় গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

বরিশালের বানারীপাড়া এলাকায় ইজিবাইক চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ঘটনায় দায়ের করা মামলায় ইয়াসিন হাং (২৫) নামে এক ব্যক্তিকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৩।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান। তিনি জানান, সালাম বেপারী একজন ইজিবাইক চালক ছিলেন। গত ২৮ আগস্ট ভোরে বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায় ইজিবাইক চালিয়ে রাস্তা অতিক্রমের সময় হত্যাকারীরা গাছ ফেলে গতিরোধের চেষ্টা করেন। ভয় পেয়ে ছালাম বেপারী দ্রত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে লাঠি দিয়ে আঘাত করেন। ফলে ইজিবাইকের কাচ ভেঙে যায় এবং ছালাম তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। পরে ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে সাব্বির বেপারী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামি স্থান পরিবর্তন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102