ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরাজ বাংলাদেশ দলের বড় সম্পদ: মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পঠিত
Bangladesh's Mashrafe Mortaza (R) celebrates New Zealand's Colin Munro being caught with LBW with team mate Mehidy Hasan Miraz (L) during the 3rd ODI cricket match between New Zealand and Bangladesh at University Oval in Dunedin on February 20, 2019. (Photo by Marty MELVILLE / AFP) (Photo credit should read MARTY MELVILLE/AFP via Getty Images)

‘দারুণ শুরু!’ বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত জয় নিয়ে এ মন্তব্য মাশরাফি বিন মুর্তজার। বল হাতে মাত্র ২৫ রানে ৩ উইকেট, এরপর ব্যাট হাতে ওয়ান ডাউনে নেমে ৫৭ রানের ম্যাচ জেতানো ইনিংস। এর মূল অবদান মেহেদী হাসান মিরাজের।

মেহেদী হাসান মিরাজ যেন সব্যসাচী! দুই হাতে খেলেন। যখন দলের প্রয়োজন, যেখানে প্রয়োজন, সেখানেই হাজির। যাকে বাংলাদেশ দলের বড় সম্পদ বলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচ শেষে মাশরাফি তার ফেসবুক পেজে লিখেছেন- মিরাজ বর্তমানে এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেভাবেই সে নিজের সেরাটা ঢেলে দিচ্ছে। আবারো বলছি, বাংলাদেশের ফাস্ট বোলিং গ্রুপ এবার আমাদের স্বপ্নের ঘোড়া, তাদের ওপর নির্ভর করছে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ।

শেষপর্যন্ত দুশ্চিন্তা কেটে গেছে, মাশরাফির তাই রাজ্যের স্বস্তি। আর তাতে মূল কৃতিত্ব দিলেন অধিনায়ক সাকিব আল হাসানকে।

তিনি বলেন, জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত; কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছেন। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিংয়ের সঙ্গে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের হাতেই রেখেছে। সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে সে কতটা প্রো-অ্যাক্টিভ। মাঠের ভেতরে চাপের সময়টাতেই নিজের সেরাটা সবসময় বের করে আনেন তিনি।

মাশরাফি নেতৃত্ব ছাড়ার পর দলটা এই প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচ খেলল। সেই ম্যাচে পারফরম্যান্স এতটাই দাপুটে ছিল যে, আফগানিস্তান উড়ে গেছে খড়কুটোর মতো!
দুই ওপেনার হতাশ করলেও আজ সমালোচনা শুনতে চান না নড়াইল এক্সপ্রেস। তিনি মনে করেন, ব্যাটিংয়ে ওপেনাররা রান করেনি ঠিক, তবে অ্যাপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে খুব বেশি আলোচনা করাও ঠিক হবে না। সময় মতো যেদিন দরকার, ঠিক সেদিন জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও দারুণ ফর্মে আছে, তার প্রমাণ আজকের ব্যাটিং। সময় নিয়ে ব্যাট করে খেলাটা নিজেদের করে নিয়েছে, যেটা আজকের দিনে বেশি প্রয়োজন ছিল।

আফগান বধ শেষে সামনে বাংলাদেশের ইংলিশ পরীক্ষা। ভেন্যু এই ধর্মশালাই, তবে প্রতিপক্ষ বড়। তবে মাশরাফি যেন সেই ২০০৭ সালের ভারত ম্যাচের আগের দিনের মতো দিলেন ছোট্ট এক হুঙ্কার।

ফেসবুক স্ট্যাটাসটার ইতি টেনেছেন এই বলে- ‘অভিনন্দন বাংলাদেশ! দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড!’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102