ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের ভক্ত: স্বস্তিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫৯ বার পঠিত

২০০৮ সালে বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার ঠিক দেড় দশকের মাথায় ফের ঢালিউডের সিনেমায় যুক্ত হলেন এ অভিনেত্রী। ‘ওয়ান ইলেভেন’ নামের এক ছবিতে দেখা যাবে তাকে।
ছবিটিতে স্বস্তিকার সঙ্গে পর্দা ভাগ করবেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। এতে বেশ উচ্ছ্বসিত স্বস্তিকা। সেই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে সংবাদমাধ্যমকে অভনেত্রী জানান, বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত তিনি।

স্বস্তিকা বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। তাদের অনেকেরই কাজ দেখি, তা ওটিটি প্ল্যাটফর্ম বা কলকাতার প্রেক্ষাগৃহ যেখানেই মুক্তি পাক—দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় পাওনা। আমি আশা করছি, একটা টিম হয়ে আমরা কাজটি করব।’

অভিনয়ের ক্ষেত্রে স্বস্তিকা বেশি গুরত্ব দিয়ে থাকেন চরিত্রে। এমনটা উল্লেখ করে বলেন, ‘আমি সব সময় এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে কখনও করিনি। কারণ আমি পর্দায় একই চরিত্রে নিজেকে বারবার দেখতে চাই না। একই চরিত্র করতে থাকলে দর্শক কেন আমাকে বা আমার ছবি দেখতে চাইবে? আর বাংলাদেশের একটা কাজ করব, মনের মতো না হলে হয়তো কাজটা করা হয়ে উঠত না। কিন্তু সত্যিই আমি খুব খুশি ছবিটিতে কাজ করতে যাচ্ছি ভেবে।’

হুমায়ুন বিশ্বাসের গল্পে তৈরি হচ্ছে ‘ওয়ান ইলেভেন’। ছবিটির সংলাপ লিখেছেন সংলাপ লিখেছেন মোজাফফর হোসে। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ ছবিতে আফজাল ও স্বস্তিকাকে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে। ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে তাদের অংশের শুটিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক কামরুল রিফাত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102