ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইলের হামলায় ৪ ইসরাইলি বন্দি নিহত: হামাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৬০ বার পঠিত

গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। অব্যাহত বোমা হামলায় সোমবার সকালে ৪ বন্দি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তাদের আটক করে রেখেছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই গোষ্ঠীর এক মুখপাত্র ৪ চার বন্দি নিহতের কথা জানিয়েছে। খবর বিবিসির।

যদিও হামাস ইসরাইল থেকে কতজনকে অপহরণ করে বন্দি করে রেখেছে, সেটার সঠিক কোনো সংখ্যা এখনো জানা যায়নি। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এ সংখ্যা কম নয়।

হামাসের পরিকল্পনা রয়েছে, এসব ইসরাইলিদের বিনিময়ে ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনিদের ফিরিয়ে করে আনা হবে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরাইলের কারাগারে প্রায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি আটক রয়েছেন।

প্রসঙ্গত, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ তৃতীয় দিনে গড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১০ জনের। এর মধ্যে ইসরাইলি ৮০০ জন এবং ফিলিস্তিনিদের সংখ্যা ৫১০ জন। দুই দেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102