ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্মনিবন্ধনের কিছু বিষয় নিয়ে বিতর্ক আছে: তাজুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

জন্মনিবন্ধনের কিছু বিষয় নিয়ে বিতর্ক আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সোমবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে জন্মনিবন্ধন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জন্মনিবন্ধন বিষয়ক কী কী সমস্যা আছে সেটা সমাধানের জন্য আজ এই সভা আহ্বান করা হয়েছে। সিটি করপোরেশনকে বিশেষভাবে বলা হয়েছে। কারণ সিটি করপোরেশন জন্মনিবন্ধন নিয়ে বেশকিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। কিছু কিছু বিষয় নিয়ে বিতর্কও আছে। এ বিষয়গুলো সমাধান হওয়া দরকার। কোনো বিষয় ঝুলে থাকা উচিত নয়।

‘সেজন্য আমাদের যে জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক আছেন তার সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। আমরা চাই সমস্যাগুলো সবাই জানুক এবং সমাধান হোক। আমি নিজেও দায়বদ্ধ হতে চাই। কারণ আমার দুর্বলতাগুলো কেন সমাধান করলাম না।’ যোগ করেন বলেন।

তাজুল ইসলাম বলেন, এখানে নিরাপত্তার বিষয় আছে, ক্যাপাসিটি বিল্ডিং, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আছে, সার্ভারে সমস্যা, টেকনিক্যাল সাপোর্ট কী দরকার এ বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করার চেষ্টা করবো। আমরা তো বলি না যে বাংলাদেশের সব সমস্যা সমাধান করে ফেলছি। আমাদের সমস্যা হাজারটা ছিল, সমাধানও হয়েছে। নতুন আরও সমস্যা আছে এবং সেগুলো সমাধান করার জন্য আমারা সবাই আন্তরিক। আমি অনুরোধ করবো, এখানে আইসিটি প্রতিমন্ত্রী সবাইকে নিয়ে এসেছেন। চাহিদা অনুযায়ী লোকবল নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছি।

মন্ত্রী আরও বলেন, আপনাদের কী পরিমাণ লোকবল লাগবে, কোন কোন পদে লোক লাগবে, কারণগুলো কী কী, সেগুলো উপস্থাপন করুন। তাহলে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণায়ের কাছে যাবো। আপনাদের লোকবল না থাকলে তো কাজ করতে পারবেন না। আর অতিরিক্ত লোকবল চাইলে তো আমরা দিতে পারবো না। আপনাদের কতজন প্রোগ্রামার লাগবে, কী কারণে লাগবে, সেটা আমাকে বোঝাতে হবে।

জন্মনিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালকের উদ্দেশে বলেন, আপনাদের কোনো ওয়ার্কআউট করা আছে কি না যে, কত লোকবল লাগবে। আপনার গ্রোগ্রামার আছে একজন, এখন আপনার কতজন প্রয়োজন, কোনো কাজের জন্য কতটি। মূল কথা হলো লোকবল যুক্তিসংগতভাবে লাগতে হবে। আমাদের দেখাতে হবে এবং আমরা যদি মনে করি তাহলে দেবো। এর আগে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম জেলা পর্যায়ে আমাদের অফিস লাগবে এই বিষয়গুলো পরিচালনা করার জন্য। ইউনিয়ন পর্যায়ে একটি অফিস যদি থাকে তাহলে এগুলো পরিচালনার জন্য সেকেন্ডারি অফিস হিসেবে জেলা পর্যায়ে একটি অফিস দরকার। তাহলে ইউনিয়ন পর্যায়ের অফিসে সমস্যাগুলো জেলা অফিস সমাধান করবে। এতে কেন্দ্রীয়ভাবে সমস্যাগুলো আসবে না। এটা আমার ধারণা, তবে আমার ধারণা ভুলও হতে পারে। আমার ধারণা ইউনিয়ন লেবেল থেকে কেন্দ্রীয় পর্যন্ত সরাসরি কাজ করতে পারি। এ বিষয়টি কেবিনেটে যাওয়া সময়সাপেক্ষ হবে। কিন্তু সমস্যাগুলো আমাকে তো সমাধান করতে হবে।

তিনি বলেন, মানুষ নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাসে বেশি করে জন্মনিবন্ধন চাইবে দেখে আমি পারবো না, এটা তো কথা হতে পারে না। এখন আমাদের সমস্যাগুলো আগে সমাধান করতে হবে। এরপর দীর্ঘমেয়াদে কীভাবে এই সমস্যা সমাধান করতে পারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102