ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইলিদের তোপের মুখে নেতানিয়াহু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৬৯ বার পঠিত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী রাজনৈতিক দল হামাসের হামলার পর চরম তোপের মুখে পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (৭৩)।

এই মুহূর্তে নিজ দেশের মানুষের কাছেই কটাক্ষ শুনতে হচ্ছে তাকে। হামাসের আক্রমণে সরকারের ব্যর্থতার কথা বারবার স্মরণ করাচ্ছে ইসরাইলিরা। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নিজেদের মন্তব্যে।

অনেক ইসরাইলি মনে করছেন, তারা নিজ সরকারের দ্বারাই ধোঁকার শিকার হয়েছেন। কেননা, সরকার তাদের একাধিকবার আশ্বস্ত করেছে গাজা থেকে হামলার কোনো হুমকিই ছিল না।

অপরদিকে হামাসের এ হামলার পূর্বাভাস আগেই পেয়েছিল মিসর। সেসব তথ্য তারা ইসরাইলকে আগেই জানিয়েছিল এবং সতর্ক হওয়ার জন্য বলেছিল।

মিসর বলেছিল, গাজায় বড় কোনো কিছু হতে পারে। তবে সরকার বিষয়টিকে কোনো গুরুত্ব দেয়নি। যদিও নেতানিয়াহু এ বিষয়টি অস্বীকার করেছেন। সিএনএন।

অনেক বিশ্লেষকদের মতে, ব্যর্থতার ফলে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজতে পারে।

ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ লিখেছেন, ‘হলোকাস্টের পর একদিনে এত বেশিসংখ্যক ইহুদি আর কখনো প্রাণ হারাননি। এ অবস্থায় আপাতত ইসরাইলের বিরোধীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে না।’

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, ‘কাকে দায়ী করা হবে, তা নিয়ে এখন তারা আলোচনা করছেন না। কারণ, এখন এই আলোচনার সময় নয়।’

সিএনএনের বিশ্লেষণে বলা হয়, তবে সেই সময় বেশি দূরে নয়। ইসরাইলের প্রধান রাজনৈতিক ভাষ্যকার অমিত সেগালের মতে, এ ঘটনার পর নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব যদি টিকে যায়, তাহলে তিনি অবাকই হবেন। আর তেমনটা হলে তা একটি নজির স্থাপন করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102