ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে পূজার কেনাকাটা করে ফেরার পথে প্রাণ গেলো খালা-ভাগনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

দিনাজপুরের বোচাগঞ্জে পূজার কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের জালগাঁও কুমার পাড়া গ্রামের স্বদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় (২২) ও ৫নং ছাতইল ইউনিয়নের দেউর গ্রামের বিশ্বজিত রায়ের ছেলে জয় রায় (৫)। তারা সম্পর্কে আপন খালা-ভাগনে। চম্পা রানী রায় খানসামায় পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বোচাগঞ্জ থানার এসআই রাজা জানান, চম্পা রানী রায় ভাগনে জয় রায়কে নিয়ে বোচাগঞ্জ উপজেলারা সেতাবগঞ্জ শহরে পূজার কেনাকাটা করতে যান। কেনাকাটার পর তারা মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে সৌদিয়া এন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক চম্পা রানী রায় নিহত হন। শিশু জয় রায়কে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ টালক ও হেলপারকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বোচাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে মরদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এই ঘটনায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সৎকারের জন্য ২৫ হাজার করে ৫০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102