ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনায় প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ঐতিহ্যবাহী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলুর রহমানের অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক বাবুল বর্তমানে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চান্দখালী বাজারে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী- অভিভাবক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এ ছাড়া স্থানীয় বাজারের ব্যবসায়ীরাও এতে অংশ নেন।

বিক্ষোভ নিয়ে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুর রশিদ দুলাল, প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর আলম, অভিভাবক জহির খান, গোলাম মোর্শেদ, ইউপি সদস্য মজিবর রহমান, গোলাম ফারুক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘একজন শিক্ষক যে অনৈতিক কাজ করেছেন তাতে আমাদের সন্তানদের এই বিদ্যালয় লেখাপড়ার পরিবেশ নেই। অবিলম্বে তাকে অপসারণ করা না হলে আমাদের সন্তানদের অন্যত্র নিয়ে যেতে বাধ্য হব।’

গত ০৬ সেপ্টেম্বর দশম শ্রেণিপড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেন প্রধান শিক্ষক। এ সময় ওই শিক্ষার্থী ব্লেড দিয়ে শিক্ষক বাবুলুর রহমানের গুরুতর রক্তাক্ত জখম করে। বিষয়টি গোপন রাখতে সেলফ ইনজুরড দেখিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন বাবুল। তবে ঘটনার পর থেকে ওই মাদ্রাসা শিক্ষার্থী এলাকা থেকে উধাও বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রতিবেদন পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102