ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিচারকের ভাষা এমন হতে পারে না: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের জামিন শুনানিতে একজন বিচারপতির বক্তব্য নিয়ে দেশে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। রাষ্ট্রপক্ষের উদ্দেশে তিনি বলেছেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

বিচারপতির এমন মন্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইনজ্ঞদের মতে কোনো বিচারকের ভাষা এমন হতে পারে না।

বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সম্পাদক ফোরাম নেতাদের সাক্ষাৎ শেষে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এটি অবিচারক সুলভ ভাষা বলে আইনজ্ঞরা মতপ্রকাশ করেছেন। যেহেতু বিষয়টি বিচারালয়ের এবং প্রধান বিচারপতির নজরে এসেছে, সেহেতু এটি তিনিই দেখবেন।

হাছান মাহমুদ বলেন, আমি পত্রিকায় দেখেছি, আমি আইনজীবী না হলেও আমার বাবা-মা ও শ্বশুর আইনজীবী। আমিও কয়েক দিন আইন কলেজে ঘোরাঘুরি করেছি। আইনজ্ঞদের সঙ্গে আমারও কথাবার্তা হয়। তাদের মতে, এটি কোনো বিচারকের ভাষা হতে পারে না।

দুটি মামলার পরোয়ানা থাকায় বিএনপি নেতা শহীদ উদ্দিন এ্যানিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তাকে ডাকাতের মতো ধরে নেওয়া হয়েছে। সরকার এক তরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব কি বলতে চাচ্ছেন যে, পরোয়ানা থাকলেও তাকে গ্রেফতার করা যাবে না? পরোয়ানা থাকলে তো আওয়ামী লীগ নেতাও গ্রেফতার হবেন।

বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিবৃতির বিষয়ে সরকারের এই মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে মন্দা চলছে। এ সময়ে আমাদের প্রবৃদ্ধির হার অন্য দেশের চেয়ে অনেক ভালো। এখন প্রায় ষাট মিলিয়ন।

ড. হাছান বলেন, তবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেক কথা হয়। পৃথিবীর সব দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। যদিও এ কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। টিসিবিসহ বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে সরকার চেষ্টা করছে। এর ফলে বাংলাদেশে কোনো আহাজারি নেই। বাংলাদেশে নিত্যপণ্যের ঘাটতি হয়নি, ইউরোপ-আমেরিকায় হয়েছে।

তিনি আরও বলেন, করোনা মহামারির সময় পৃথিবীর ২০টি দেশে ইতিবাচক প্রবৃদ্ধির হার হয়েছিল, তার মধ্যে বাংলাদেশ রয়েছে। আমাদের অবস্থান ছিল তিন নম্বরে। আমাদের অর্থনীতি অনেক ভালো। এখনো বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে আমাদের দ্বিগুণেরও বেশি। এটি আইএমএফের প্রতিবেদন। এখন অপেক্ষায় আছি, এ প্রতিবেদনের ওপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন, সেটা শুনতে চাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102